সওদা ফের

আল নূর ,
আগ্রাবাদ , চট্রগ্রাম – ২০০১

লেবুর বনে গন্ধ ছড়ায়
আসবেরে সে শুভদিন ।
ভাসবেরে সে ডিঙ্গি আবার
আরব্য সে সওদা ফের ।
শুনব আবার মধুর বচন
মুগ্ধ হবে ধরার সব ।
জাত্যাভিমান ঘুচবে সবার
নিকষ ঘরের খুলবে নব ।
পতিত জমি চাষ হবে ফের
উঠবে আবার ইমান নূর ।
ভেড়ার পালই হবে আবার
রাঙ্গা ধরার শ্রেষ্ঠ শূর ।