সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২৯-০৪-২০২৩ইং তারিখে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক কক্সবাজার সম্মেলন “হোটেল দি কক্স টু-ডে” অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অত্র কোম্পানীর মাননীয় উপদেষ্টা ও সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম ও অত্র কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় পরিচালক শাফাফ রহমান সাদ, মাননীয় পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এফসিএ, মাহমুদুল বারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও রফিক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
এছাড়াও কোম্পানীর মনিটরিং ইনচার্জগণ, সুপার স্টার (টপ-১০), সাইনিং স্টার (কোটিপতি-১৯জন), স্টার পারফরমার (৫জন), রিন্যুয়াল স্টার (৩জন) সহ উক্ত বার্ষিক কক্সবাজার সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ জন সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে ২০২২ইং সনের ব্যবসার উপর এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
কোম্পানীর মাননীয় উপদেষ্টা, মাননীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহোদয় সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও দিহিতা প্রতিষ্ঠাসহ দ্রুত দাবী পরিশোধ, রিক্রুটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধি এবং কোম্পানীর প্রিমিয়াম আয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে বিশেষভাবে ভূমিকা রাখার আহবান জানান।