সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত পলিসি গ্রাহক মোঃ আলাউদ্দিন এর মেয়াদোত্তর বীমা দাবীর ১৪,৫০,০৬৭/- টাকার চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ।