সিলেটে পপুলার লাইফের ১ কোটি ৮৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট অঞ্চলের বীমা গ্রাহকের ১ কোটি ৮৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন , জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর। সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবির ১ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।