“১৩ জুলাই আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
আগামী ১৩ জুলাই আহবান করা হয়েছে।শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা, এ তথ্য জানা গেছে ডিএসই সূত্র থেকে।
বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানী কারওয়ানবাজারে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।
সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়ার ঘোষনা দেয়া হয়েছে।