
খোন্দকার জিল্লুর রহমান :
চলে গেলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো.রকিবুর রহমান। আজ ১৮ মার্চ ২০২২ বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ এশা রাজধানীর আজাদ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে বনানীর কবর স্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে ঢাকাস্থ ফেনীবাসী, ফেনী সমিতি ঢাকা এবং অর্থনীতির ৩০ দিন পরিবারের সবাই গভীর শোক জ্ঞাপন করেছে। মহান আল্লাহরদরবারে প্রার্থনা আল্লাহ তাঁকে যেন জান্নাতবাসী করেন, আমিন।












