
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৭ এপ্রিল, ২০২২ রাজধানীর ধানমন্ডিতে ‘আইপিডিসি জয়ী’র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে ‘ডেলিভারি টাইগার’র সাথে সংশ্লিষ্ট নারী দ্যোক্তাদের নিয়ে ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স: চ্যালেঞ্জ অ্যান্ড সল্যুশন্স ফর উইমেন এন্ট্রাপ্রেনিউর’ শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার আলোচ্য বিষয় ছিল ব্যবসায়ে নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন। আয়োজনে উপস্থিত ছিলেন ডেলিভারি টাইগার লিমিটেড’র প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর; আইপিডিসি ফাইন্যান্স’র হেড অব এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান; আইপিডিসি ‘জয়ী’র ইনচার্জ নওশীন ওয়াদুদ খান প্রমুখ। কর্মশালা শেষে অংশ গ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।











