“বিআইএ’র উদে্যাগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিসমুহের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা”

“বিআইএ’র উদে্যাগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিসমুহের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা”
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :

বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে ২৬ মে ২০২২ ইং তারিখে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসমূহের বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যাদি বিষয়ক আলোচনা সভা ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ । বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনরে প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম ও মোঃ দলিল উদ্দিন, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, বেষ্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়াম্যান গোলাম মোঃ কুদ্দুছ, জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, পূরুবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট; পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য; প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকতা মো: জালালুল আজিম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ। সভায় বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনরে প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও প্রধান অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ জীবন বীমা কোম্পানী সমূহের সমস্যাদি সমাধানে একমত পোষন করেন এবং বীমা শিল্পের উন্নয়নে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।