ড. ইমরান মতিন বিআইজিডির নতুন নির্বাহী পরিচালক

ড. ইমরান মতিন সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. মতিন ২০০৩-১২ সাল পর্যন্ত ব্র্যাকের গবেষণা বিভাগে কাজ করেন। সর্বশেষ তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক ছিলেন।
ড. মতিন ২০১২-১৭ সাল পর্যন্ত সেভ দ্য চিলড্রেনের আন্তর্জাতিক কর্মসূচির পরিচালক হিসেবে কাজ করেন। বিআইজিডিতে যোগদানের আগে তিনি ইনোভেশনস ফর পভার্টি অ্যাকশনের (আইপিএ) প্রধান গবেষণা ও নীতিবিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি