প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ১০ আগস্ট, ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২২ সালের জন্য ১২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানীর পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ আব্দুল আউয়াল, এ.এস.এম. মহিউদ্দিন মোনেম, মোঃ শফিউর রহমান, মোঃ আব্দুল হামিদ, নিগার জাহান চৌধুরী, সোহেল আহমেদ চৌধুরী, কোম্পানীর মুখ্যনির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দধ শেখর দাস, এফসিএ এবং বহিঃ নিরীক্ষক এ ওয়াহাব এন্ড কোং চাটার্ড একাউটেন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারবৃন্দের শতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানী সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।