রেকর্ড কিপার মরহুম আব্দুর রহিমের পরিবারকে বিআইএ’র অনুদান

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২ জানুয়ারী, ২০২৪ ইং তারিখ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের রেকর্ড কিপার মরহুম আব্দুর রহিমের স্ত্রী ও সন্তানদেরকে প্রভিডেন্ট ফান্ড ও বিআইএ-এর অনুদান বাবদ মোট ৬ লক্ষ ৬০ হাজার টাকার চেক

স্তান্তর করা হয়। জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন।