তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা ইনচার্জ সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৯ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর শাখা ইনচার্জ সম্মেলন-২০২৪ ‘আনোয়ার খান মেডিকেল কলেজ অডিটোরিয়াম’, বাড়ী নং- ২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ), ঢাকায় অনুষ্ঠিত হয়। কো¤পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, উদ্যোক্তা আনোয়ার হোসেন খান এম. পি, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ
প্রতিকার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান ও পরিচালক জহিরুল ইসলাম। এছাড়াও সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া সম্মেলন পরিচালনা করেন।অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু করা হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ স্বাগত ভাষণে কোম্পানীর ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শাখা ইনচার্জদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বর্তমান বৎসরের অবশিষ্ট সময়ে টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার অনুরোধ করেন।
প্রধান মেহমান মিসেস তাহমিনা আফরোজ উন্নয়ন কর্মকর্তাদের প্রিমিয়াম সংগ্রহ, কোম্পানীর প্রতি আনুগত্য ও সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তিনি শাখা ইনচার্জদের বর্তমান বৎসরের বাকী সময়ে ব্যবসায়িক টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। এছাড়াও শাখা ইনচার্জদের যৌক্তিক চাহিদা ধীরে ধীরে পূরণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।