
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা শিল্পসহ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় প্রখ্যাত/বিশিষ্ট বীমা ও শিল্প উদ্যোক্তা ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনকে আরটিভি’র পক্ষ থেকে “আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩” মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম, এমপি মহোদয়ের নিকট হতে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তাঁর পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ¦ মোরর্শেদ আলম, এমপি, চীফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়নের মাননীয় চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ-এর চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক নজরুল ইসলাম খান সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানীত ব্যক্তিবর্গ।












