সচিবালয়ে ড. নাহিদ হোসেনকে জেনিথ লাইফের এমডি নুরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
ড. নাহিদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় আজ ২৮ এপ্রিল ২০২৪ রবিবার বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা জানান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এসময় পাশে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যাংকাস্যুরেন্স বিভাগের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।