
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৫শে এপ্রিল, ২০২৪ইং তারিখে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১৭৪তম বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বি আই এ) এর ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। সভায় আর ও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেস নাঈমা হক, মাহমুদুল হক শামীম, মিসেস নাজমে আরা হোসেন, মোঃ মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশীদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরিক্ষা ও কমপ্লায়েন্স মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ। সভায় ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১০.৫০% নগদ লভ্যাংশ প্রদানের সুপারশি করা হয়।
উক্ত বোর্ড সভার সিদ্ধান্তক্রমে রের্কড ডেট নির্ধারণ করা হয় ১৯ মে, ২০২৪ ইং রবিবার এবং ২৫তম বার্ষিক সাধারন সভা ২৭ জুন, ২০২৪ইং বৃহষ্পতিবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটর্ফমে অনুষ্ঠিত হবে।











