
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক লাকী আকতার এর মেয়াদোত্তর বীমা দাবীর ৩৩,৮৫,৪১১/- (তেত্রিশ লক্ষ পঁচাশি হাজার চারশত এগার) টাকার চেক তার হাতে হস্তান্তর করেন কোম্পানী উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) কর্মকর্তা এ.কে.এম নজমুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নাঈমুল হক চৌধুরী, এএমডি ও ইনচার্জ (চট্টগ্রাম কর্পোরেট জোন-০১), ও জাহাঙ্গীর আলম ইভিপি (পিআরটি) ইনচার্জ চট্টগ্রাম জোন-০২ ও ০৯ প্রমুখ।












