জাপানের রাজধানী টোকিওতে মিটিং ইন্টারন্যাশনাল আয়োজিত ও ৬-৭ আগস্ট অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফুড অ্যান্ড বেভারেজেস’ সম্মেলনে যোগ দিচ্ছেন মিল্ক ভিটার ডেইরি বিশেষজ্ঞ মোহা. আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক সম্মেলনটিতে তার কি নোট স্পিকার হিসেবে ‘সাকসেসফুল স্মলহোল্ডিং ডেইরিং ইন বাংলাদেশ থ্রু মিল্ক ভিটা’ শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে।
এ সেমিনারের মাধ্যমে বিশ্বদরবারে মিল্ক ভিটার সফলতার কাহিনী বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার ডেইরি বিশেষজ্ঞ, খাদ্য গবেষক, পেশাজীবী, ডেইরি উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে খাতসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণাধর্মী গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
মোহা. আবুল কালাম আজাদ সেমিনারে অংশগ্রহণ ছাড়াও জাপানের বিভিন্ন ডেইরি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পাওয়া জ্ঞান নিজ প্রতিষ্ঠান মিল্ক ভিটার স্বার্থে প্রয়োগের চেষ্টা করবেন। ১০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিজ্ঞপ্তি











