
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
কে এম সাইদুর রহমানকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুত্র জানা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে।
সুত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) অনুমোদন অনুসারে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি গত ১৪ আগস্ট থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাইদুর রহমান দীর্ঘদিন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টার দায়িত্ব পালনসহ সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

কে এম সাইদুর রহমান স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জনের পাশাপাশি দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর একজন চার্টার্ড সেক্রেটারি এবং ফেলো সদস্য (এফসিএস)। তিনি আইসিএসবি’র একজন ফ্যাকাল্টি মেম্বার। বিভিন্ন সমসয়ে তিন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের লেকচারার হিসেবে কাজ করেন। সাইদুর রহমান ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন। বীমা খাতের অভিজ্ঞ এ ব্যক্তিত্ব ঝুঁকি ব্যবস্থাপনা, বীমা এবং স্থানীয় বীমা বাজারে বিশ্বায়নের প্রভাব, অ্যান্টি-মানি লন্ডারিং ইত্যাদি বিষয়ে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহণ করেন।এক কথায় তিনি একজন ব্যাংকিং ট্রেইনার এবং দক্ষ বীমাবিধ ।










