জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও এমডিদের সাথে আইডিআরএ’র মতবিনিময় :

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সকল লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে । কর্তৃপক্ষের সভাকক্ষে আজ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় দেশের লাইফ বীমা খাতের নানান বিষয়ে আলোচনা হয়। আলোচনায় একইসঙ্গে এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেয়া হয়।
আইডিআরএ’র সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন) মো. নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসান (লাইফ)সহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বীমা কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিআইএ’র প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও মেঘনা লাইফের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) প্রমুখ উপস্থিত ছিলেন।
মুখ্য নির্বাহীদের মধ্যে পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।