
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে ২১ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) নন-লাইফ বীমা কোম্পানীসমূহের সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানীর ৪২ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব পি. কে. রায়, এফসিএ, আহ্বায়ক, নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটি ও উপদেষ্টা, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও প্রথম ভাইস-প্রেসিডেন্ট জনাব হোসেন আখতার। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈদয় বদরুল আলম, সৈয়দ শাহ্রিয়ার আহসান, মোঃ ইমাম শাহীন উপস্থিত ছিলেন।
সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নন-লাইফ বীমা কোম্পানীর সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং এ সকল সমস্যা নিরসনের জন্য নিজস্ব মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করেন।












