
বিশেষ প্রতিবেদক :
০১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশের লাইফ বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩০ টি কোম্পানি ৮ হাজার ৫০ কোটি ৩০ লাখ টাকার বীমা দাবি পরিশোষ করেছে। যা মোট বীমা দাবির ৬৫.০২ শতাংশ। ২০২৫ সালে ৩৩ কোম্পানির কাছে গ্রাহকের বকেয়া বীমা দাবি ছিল ১২ হাজার ৩৮৫ কোটি ৬১ লক্ষ টাকা। যার মধ্যে এখনো বীমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকের পাওনা রয়েছে ৪ হাজার ৩৩২ কোটি ২২ লাখ টাকা। যা মোট বকেয়া বীমা দাবির ৩৪.৮০ শতাংশ। অর্থাৎ, গ্রাহকের প্রতি ১০০ টাকার দাবিরর ৩৫ টাকাই বছর শেষে পরিশোধ হয়নি। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১৩ হাজার ৫৬ কোটি টাকার বীমা দাবির বিপরীতে ৮ হাজার ৬০৯ কোটি ৫৭ লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করে বীমা কোম্পানিগুলো। যা ছিল মোট বীমা দাবির ৬৫.৯৪ শতাংশ। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৩ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে লাইফ বীমা খাতে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। দাবি পরিশোধের পরিমাণ ২৮৫৩ কোটি ২৫ লাখ টাকা (নিষ্পত্তির হার ৯৮.৩১%)। এর পরের অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেন্টা লাইফ, গার্ডিয়ান লাইফ, পপুলার লাইফ, প্রগতি লাইফ ও মেঘনা লাইফ। শতভাগ দাবি পরিশোধ রয়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আকিজ তাকাফুল, আলফাা ইসলামি লাইফ, এলআইসি বাংলাদেশ, সোনালী লাইফ, মার্কেন্টাইল ইসলামি লাইফ। ৯৮/৯৯.৯ শতাংশ দাবি পরিশোধ করেছে এমন সব কোম্পানির মধ্যে রয়েছে আস্থা, বেঙ্গল ইসলামি, চাটার্ড, গার্ডিয়ান, মেঘনা, ন্যাশনাল,
পপুলার, প্রগতি ও জেনিথ লাইফ ইন্সুরেন্স। খাতের সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে রয়েছে কয়েকটি কোম্পানি, যাদের নিষ্পত্তির হার ১০% ২০% এরও নিচে। এসব কোম্পানির মধ্যে রয়েছে বায়রা লাইফ ১.৬৩% সান্যাওয়ায় ৫.৫৩%, ফারইস্ট ইসলামী লাইফ। ৬.২৩%, গোল্ডেন লাইফ ১১%, হোমল্যান্ড লাইফ ১২% যা গত বছরের চেয়ে ৫০% এর বেশি কম পদ্মা ইসলামি লাইফ ৩.১৯%।
২০২৫ সালে আইডিআরএ’র দেয় তথ্যানুযায়ী আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪ কোটি ৭২ লক্ষ টাকা, যা মোট দাবির শতভাাগ। যা ২০২৪ সালের চেয়ে ৪.৬৬ শতাংশ বেশি। আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪১ কোটি ৩১ লক্ষ টাকা, যা মোট দাবির শতভাগ। আস্থা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোর করেছে ১২ কোটি ৫৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৯২ শতাংশ। যা২৪ সালের চেয়ে ৪.৯৬ শতাংশ বেশি। বেঙ্গল ইসলাম লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোষ করেছে ১৫ কোটি ১৯ লাখা টাকা, দাবি পরিশোধের হার ৯৯.২৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৪৮.৩২ শতাংশ বেশি।

বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫ কোটি ৮১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১৮.৩০ শতাংশ বেশি।
বায়রা লাইফ ইন্সুয়েদ বারি পরিপোষ ফয়েছে ১ কোটি ৩১ লক্ষ টাকা, পাবি পরিশোধের হার ১.৬০ পযথাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৫.৭৯ শতাংশ কম।
চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৮ কোটি ২৯ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১৮.২৪ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৬৫ শতাংশ কম।
ডেন্টা লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৮৯৮ কোটি ১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৮৯.৮৭ যা ২০২৪ সালের চেয়ে ৪.৬৯ শতাংশ বেশি।
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১ কোটি ৬১ লক্ষ টাকা, দাবি পরিশেষের হার ৫৪.৫৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১০.৫ শতাংশ কম।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২১৪ কোটি ৫৬ লাক্ষ টাকা, দাবি পরিশোষের হায় ৬.২৪ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৬ শতাংশ কম।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫ কোটি ৭৭ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৭.৪৫ শতাংশ কম।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫৪৩ কোটি ২৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৭.৫৪ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৩ কম।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোষ করেছে ৪ কোটি ৮৪ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৫০.৩১ শতাংশ কম।
যমুনা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোষ করেছে ৩ কোটি ১০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৮৬.১১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১০,৮৯ শতাংশ বেশি।
এলআইসি বাংলাদেশ দাবি পরিশোধ করেছে ৯ কোটি ২ লক্ষ টাকা। দাবি পরিশেষের হার শতভাগ।
মেঘনা লাইফ ইস্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২৭৬ কোটি ৮০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৬৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৭৭ শতাংশ কম।
মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৯ কোটি ৩০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার শতভাগ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৭ বেশি।
মেটলাইফ বাংলাদেশ দাবি পরিশোধ করেছে ২৮৫৩ কোটি ২৫ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৩১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৫২ বেশি।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২১৫ কোটি ৯৪ লক্ষ টাকা, দাবি পরিশেষের হার ৯৯.০২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৬.৪৬ শতাংশ বেশি।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৯৫.১২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৬.৯৫ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৮৩ শতাংশ কম।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪৫১ কোটি ৪৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.২৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৬৬ শতাংশ বেশি।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ কয়েছে ৩৫১ কোটি ৮১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৫০ শতাংশ যা ২০২৪ সালের চেয়ে ০.৩০ শতাংশ বোশ।
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২৮৬ কোটি ৩২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১১.০৭ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৫ শতাংশ বেশি।
গ্রেগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪৪ কোটি ৫০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ২১.৪৮ শাতাংশ। যা ২০১৪ সালের চেয়ে ৩.৮০শতাংশ বেশি।
প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৩.০৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৫২ শতাংশ কম।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১১ কোটি ২১ লক্ষ টাকা, দাবি পরিশেষের হার ৪.৪১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৫ শতাংশ কম।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২৮ কোটি ৪৬ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৬৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৯ শতাংশ বেশি।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৮০ কোটি ৪২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১৮.৬৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৮৪ শতাংশ কম।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেয়ছে ৪০৫ কোটি ১৫ লক্ষ টাকা, পাবি পরিশেষের হার শতভাগ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৭ শতাংশ বেশি।
সানলাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোষ করেছে ৩৯ কোটি ২২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৫১.৮১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ২৩.৪৫ শতাংশ বেশি।
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২ কোটি ৯০ লাক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৫.৫৩ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৩.৪০ শতাংশ বেশি।
শান্তা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩ কো৫৪ লক্ষ টাকা। দাবি পরিশোধের হার ৯৭.২৫ শতাংশে। এবং জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৯ কোটি ৬৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৫৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৪২শতাংশ বেশি।
২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে মোট দাবি নিষ্পত্তির হার কমেছে ০.৯২%
২০২৫ সালে মোট দাবি ১২,৩৮৫ কোটি টাকা। মোট নিষ্পত্তি অর্থ্যাৎ
পরিশোধ ৮.০৫৩ কোটি টাকা। মোট দাবি পরিশোধের হার ৬৫.০২%।
২০২৪ সালে মোট দাবি ১০,০৫৬ কোটি টাকা। মোট নিষ্পত্তি অর্থ্যাৎ
পরিশোষ ৮.৬০৯ কোটি টাকা। মোট দাবি পরিশোধের হার ৬৫.৯৪%।












