
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপ টার্ম তাকাফুলের আওতায় প্রয়াত মোঃ রমজান মিয়ার মরোণত্তোর মৃত্যুদাবির চেক তাঁর সহধর্মিণীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুদাবির পরিমাণ ছিল ২,০০,০০০ (দুই লাখ) টাকা।
প্রয়াত মোঃ রমজান মিয়া মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড-এর একজন অফিস পিয়ন হিসেবে দায়িত্ব পালন করতেন । চেক হস্তান্তর অনুষ্ঠানটি ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রংপুরের ছোট মন্থনা এলাকায় অবস্থিত মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, জীবন বীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয়, বরং এটি পরিবারের জন্য একটি নির্ভরতার প্রতীক, যা দুঃসময়ে মানুষের এসে পাশে দাঁড়ায়। তিনি আরো জানান যে, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর দাবি পরিশোধের হার ৯৭.৫০% এবং ভবিষ্যতেও গ্রাহকদের সেবায় প্রতিশ্রুত দাবি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রাখবে।












