বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে বাগেরহাট জেলার সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮’ ১৩ অক্টোবর শনিবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন ও জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক রবিউল ইসলাম। স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম ও উপ-পরিচালক মোহাম্মদ আতিকুল আলম। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. মাহমুদ উদ্দিন ও অগ্রনী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মানস কুমার পাল। এ সময় ইসলামী ব্যাংক বাগেরহাট শাখাপ্রধান মোহাম্মদ সাদেক আলীসহ জেলার সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাগেরহাটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।












