ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান নুরুদ্দিন খান

সাবেক সেনাপ্রধান, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) এম নুরুদ্দিন খান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৪তম সভায় তিনি পর্ষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এ পদে নির্বাচিত হন। এম নুরুদ্দিন খান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে সভায় যোগদান করেন।