সীমান্ত ব্যাংকের নতুন হেড অব বিজনেস আরব ফজলুর রহমান

আরব ফজলুর রহমান সম্প্রতি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস হিসেবে সীমান্ত ব্যাংকে যোগদান করেছেন। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ব্যাংকিং খাতে তার রয়েছে ২৫ বছরের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তার সর্বশেষ কর্মস্থল ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়া, যেখানে তিনি কান্ট্রি হেড (অপারেশনাল রিস্ক) হিসেবে কর্মরত ছিলেন। আরব ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি