সাউথ বাংলা ব্যাংকের কালীগঞ্জ শাখা উদ্বোধন

ঝিনাইদহ্্ জেলার কালীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৭তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ্্-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)। কালীগঞ্জ বাজার রোডের রহমানিয়া সুপার মার্কেটে ব্যাংকের শাখা চত্বরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ব্যাংকের পরিচালক বেগম সুফিয়া আমজাদ, স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান। বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা, মোবারকগঞ্জ সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার কবির, ব্যাংকের এসইভিপি মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এসময়ে ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের এফভিপি ও কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক বিধান কুমার সাহা।
বেগম সুফিয়া আমজাদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতির দেশ। তাইতো মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষি অর্থায়নকে প্রাধান্য দিয়ে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। সঙ্গে আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ব্যাংকের সার্বিক কার্যক্রম গ্রাহকবান্ধব। গ্রাহকসেবাই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের প্রয়োজন বুঝে আমরা সেবা প্রদানে সচেষ্ট থাকি। তিনি বলেন, সাউথ বাংলা ব্যাংক দক্ষতা ও নিষ্ঠার সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রফতানির সকল সুবিধা। সেবার মাধ্যমে আমরা ইতোমধ্যে সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’ চালু করেছি। যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। আমাদের ব্যাংকে রয়েছে, দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার পরিচালনা পর্ষদ। তাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।

SBAC Bank opens its 77th branch at Kaliganj, Jhenaidah

South Bangla Agriculture & Commerce (SBAC) Bank Ltd, opened its 77th Branch at Kaliganj of Jhenaidah. Md. Anwarul Azim (Anar), Member of Parliament Jhenaidah-4, inaugurated the branch on Sunday December 01, 2019 as chief guest, while, Kaliganj City Mayor Ashraful Alam Ashraf, Bank’s Director Begum Sufia Amjad and Sponsor Shareholder Motiur rahman were present as special guests. Mostafa Jalal Uddin Ahmed, Additional Managing Director of the bank presided over the ceremony. The Bank’s Deputy Managing Director Md. Mamunur Rashid Molla, Company Secretary Md. Mokaddes Ali, Kaliganj Branch Manager Bidhan Kumar Saha were also present in the ceremony.