
খোন্দকার জিল্লুর রহমান :–
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিতবিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
২৮ তারিখের বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে,এবং এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এদিনের বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমা সংস্থাটি। গত বছর বিমাটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।












