কন্টাক্ট সেন্টারের আন্তর্জাতিক স্বীকৃতি পেল জেনেক্স

নিজস্ব প্রতিবেদক :
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ কন্টাক্ট সেন্টার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ আউটসোর্সিং পার্টনারশিপ হিসেবে স্বীকৃতি পেয়েছে আইটি সার্ভিসেস কোম্পানি জেনেক্স ইনফোসিস।
জেনেক্স ইনফোসিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কন্টাক্ট সেন্টার এবং গ্রাহক সংশ্লিষ্টতা তৈরির কোম্পানিগুলোর বৈশ্বিক সংস্থা কন্টাক্ট সেন্টার ওয়ার্ল্ড এ স্বীকৃতি দেয়।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরপর দ্বিতীয়বারের মত ‘দ্যা টপ প্লেসটুওয়ার্ক’ হিসেবেও জেনেক্স ইনফোসিস স্বীকৃতি পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ম্যাকাওতে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল এবং রবি আজিয়াটা লিমিটেড’র ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ যৌথভাবে পার্টনারশিপ সফলতার গল্প তুলে ধরেন।
জেনেক্সের ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রিন্স মজুমদার যৌথভাবে প্রতিষ্ঠানের কর্মী এবং অংশীদারদেরকে তাদের প্রচেষ্টা এবং আস্থার জন্য ধন্যবাদ জানান।
তারা বলেন, পরপর দুই বছর এ পুরস্কার প্রাপ্তি প্রমাণ করে যে বৈশ্বিক আঙ্গিনায় সব শীর্ষ প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সেরাদের সেরা হওয়ার যোগ্যতা ও দক্ষতা তাদের রয়েছে।