ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও অনুমোদন বিএসইসির


অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
পুঁজিবাজার থেকে সর্বমোট ১৬ কোটি টাকা উত্তোলন করবার মাধ্যমে বাজাের আসেছ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও।
দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে ।
২৫ জানুয়ারি ২০২৩ বুধবার অনুষ্ঠিত বিএসইসি’র ৮৫৩তম কমিশন সভায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সর্বমোট ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা করে কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
লাইফ বীমা খাতের এই কোম্পানির ৩০ জুন ২০২২ তারিখের একচ্যুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা বলে সুত্র জানায়। লাইফ বীমা খাতের এই কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শর্থানুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলেও সুত্র জানায়।