সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পাঁচরুখী উপশাখার উদ্বোধন করা হয়। (পাঁচরুখী বাজার, সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ)।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ছামি করিম ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উপশাখা’র ব্যাংকিং সেবা সকলের জন্যে উন্মুক্ত।












