মার্কেন্টাইল ইসলামী লাইফের রংপুর, রাজশাহী ও ঠাকুরগাঁও অঞ্চলের ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন প্রতিনিধিঃ
অদ্য সোমবার ১০ নভেম্বর, ২০২৫ পানসী কনভেনশন সেন্টার, রংপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর রংপুর, রাজশাহী ও ঠাকুরগাঁও অঞ্চলের ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা-২০২৫, অনুষ্ঠিত হয়।
কোম্পানির ডিএমডি শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সলিম উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-রাজশাহী অঞ্চলের এএমডি ও ইনচার্জ সৈয়দ আব্দুল আউয়াল,
ঠাকুরগাঁও-রংপুর অঞ্চলের এএমডি ও ইনচার্জ মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিভিশন ইনচার্জবৃন্দ মূল্যবান বক্তব্য ও মতামত পেশ করেন।