“আমার একা পথ”

০৯/০৭/২০২১ ইং
খোন্দকার জিল্লুর রহমান :-
আমার শুধুর জীবন পথে
আমিএকা একা চলি,
আমার মনের কথা গুলি
আমি একা একাই বলি।
আমার রাতের আকাশে
তুমি সন্ধা তারা,
আমার মনের কাছে ছিলে
তুমি দিশে হারা।

আমার রাত জাগা পাখী
তোমার ডাগর দুটি আখি,
আমার ইচ্ছে সারা রাত
তোমার চোখে চোখ রাখি।
আমার ভয় লাগে যে মনে
তুমি উড়ছ আকাশ পানে,
আমার ইচ্ছে সারা দিন
তোমার নাটাই ধরে টানি।

তুমি রোদ্র মেঘের ছায়া
অসীম তোমার মায়া,
বিশাল তোমার হৃদয়
মন করেছ জয়।
তোমার স্বপ্ন আকাশ ছোয়া
নেইকো মনে ভয়।
তোমার স্বাধীন চলার পথে
পাহাড় বাধা নয়।

তুমি কুয়াশা ভেজা ঘাসের মাথায়
ভোরের শিশীর বিন্দু,
জমিয়ে জমিয়ে অথৈই জলে
গড়েছ বিষাধ সিন্ধু।

www.arthoniter30dinbd.com
——***——