
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল স্টেশনারির পরিবেশক সম্মেলন হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএফএল স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক, ইটালিয়ানো এবং উইনার-এর বিভিন্ন ধরনের গৃহস্থালী ও স্টেশনারি সামগ্রী পরিবেশকদের নিয়ে ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হয়েছে।
সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, স্টেশনারির নির্বাহী পরিচালক এ এস এম হাসান নাসির এবং স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।











