
জুবায়ের জুবিলী
তুমি যখন আমায় ফোন করো,
কিন্নরী কন্ঠ যখন ভেসে আসে কানে,
এত ভাল লাগে- আমি নিশ্চুপ থাকি,
আমার যুগল চোখ তোমার সাথে দেখা করে,
পর্দায় ভেসে উঠে মাায়াবি মুখ,
বুঝতে পারি বরফ গলে হৃদয়ে আমার।
তুমি যখন মিষ্টি হেসে কথা বল,
আমার সারাটা দিন উজ্জ্বল হয়ে যায়,
যদি ফোন না করো আমার আকাশে মেঘ জমে,
শিলাপাত হয় বক্ষে আমার,
আমি অপেক্ষায় থাকি প্রতিদিন,
ওপাশ থেকে আসুক একটা হ্যালো তোমার ।
তুমি কি আমার প্রেমিকা হবে?
আমি শুধু তোমার মিষ্টি ভালবাসা চাই,
হাতটি ধরে নিভৃতে বসে থাকার অনুমতি চাই,
শুধু তোমাকে চাই আপন করে,
তুমি সম্মতি দাও, আছি তার প্রতিক্ষায়,
যতদিন যায় যাক দেবো ধৈর্য্যের পরীক্ষা।
আমি যে তোমাকে এত ভালোবাসি-
আগে কখনোই অনুভব করি নি,
এখন কেন যেন মনে হয়,
তুমি মোর জুলিয়েট আমি রোমিও,
তুমি আমার খুব কাছের মানুষ,
কূল উপচানো এক নদী ভালবাসা।












