
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০২ মার্চ, ২০২৩-ঢাকাস্থ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের সহায়তায় ৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ জন আইনের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী “ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি প্রোগ্রাম” অনুষ্ঠিত হচ্ছে।
এই অনুষ্ঠানটি ইউ এস ডিপার্টমেন্ট অব জাস্টিস, মার্কিন দূতাবাসের বিচার বিভাগ- অফিস অব ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং (DOJ-OPDAT)এবং হার্থ বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি চলবে ২, ৫ ও ৬ মার্চ, তিনদিনব্যাপী এই প্রোগ্রামে ফৌজদারি মামলার বিভিন্ন পর্যায়ের বিস্তারিত প্রশিক্ষণ, যেমন: ওপেনিং স্টেটমেন্ট, সাক্ষী পরীক্ষা, সাক্ষী জেরা, অবজেককশন, যুক্তি তর্ক ইত্যাদি।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন উপদেষ্টা প্রফেসর ডঃ নাজমুজ্জামান ভুইয়া, হার্থ বাংলাদেশ থেকে ওয়াশিক মুহাম্মদ ইশতিয়াক ইজাজ, মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা ক্রিস হাওয়ার্ড, আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সানজাদ শেখ স্বাগত বক্তব্য প্রদানের পরে জনাব ক্রিস হাওয়ার্ড মূল প্রশিক্ষণ পর্ব শুরু করেন। তিনি তার বক্তব্যে ক্রিমিনাল অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা এবং উদাহরনসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, এ আই ইউ বি, এশিয়া প্যাসিফিক, স্টেট ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।












