
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০১/০২/২০২৩ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় পুস্পধারা পিকনিক স্পট, মাওয়ায় জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ ফেব্রুয়ারী-২০২৩ এর ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র জি এম সৈয়দ মাসকুরুল হক, আরও উপস্থিত ছিলেন কোম্পানির জি এম সৈয়দ মাহমুদুল হক আক্কাস, মোহাম্মদ আলাউদ্দিন, মো: মনির হোসেন, এ এফ উবাইদুল্লাহ মামুন এবং সারাদেশ থেকে আগত ডি জি এম ও এ জি এম বৃন্দ।












