“দক্ষতা থাকলে বড় হতে পারবেন: ড. নুরুজ্জামান”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও ড. এসএসম নুরুজ্জামান বলেছেন, তরুণ ও যুবকরা যদি দক্ষ হয় তাহলে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে। ২২০ টাকার বিমা কোটি টাকায় আজ পরিনত হয়েছে। তাই আমাদের সফটওয়্যার আছে যেটা মেধা বলা হয়, এটি কাজে লাগাতে পারলেই সফল।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে ২ দিন ব্যাপী ওয়ার্কশপ ট্রেইনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, নারীদের দুটি পেশা হচ্ছে গুরুত্বপূর্ণ। ১টি শিক্ষকতা আরেকটি বিমা পেশা। এই দুটি পেশা হচ্ছে নারীদের জন্য নিরাপদ এবং আনন্দায়ক। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে ” বিমা দিবস” স্বীকৃতি দিয়েছে। দেশের উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান রয়েছে।