ফের সিআইপি হলেন লাবিবের সালাউদ্দিন আলমগীর

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক সালাউদ্দিন আলমগীর। একই সম্মাননা পেয়েছেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান। রাজধানীর র‌্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে ২০১৫ সালে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ীকে সিআইপি সম্মানে ভূষিত করা হয়। তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আলমগীর ও সুলতানা জাহান।
লাবিব গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সালাউদ্দিন আলমগীর ২০০৯ সাল থেকে এবং সুলতানা জাহান ২০১১ সাল থেকে এই জাতীয় সন্মাননা অর্জন করে আসছেন। পোশাক শিল্প, ব্যাংকিং, লিজ ফাইন্যান্স, আইটি, মোবাইল ফোন, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষিখাতে ২০টি প্রতিষ্ঠান রয়েছে লাবিব গ্রুপের।