মো. মিজানুর রহমান সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, আইটি ডিপার্টমেন্ট, মার্কেটিং, ল’ ডিভিশনসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি ইতালির রোম শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি থাইল্যান্ড, কলম্বো, ইতালি ও গ্রিসে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন ও দাপ্তরিক কাজের জন্য ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি











