
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশের প্রান্তিক কৃষকদের নিকট ”আদর্শ প্রাণীসেবা”একটি আস্থার নাম। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পশুলোন দিয়ে আসছে আদর্শ প্রাণীসেবা। এরই ধারাবাহিকতায় খামারীদের অপ্রত্যাশিত মৃত্যুতে তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা বিধানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও আদর্শ প্রাণীসেবার মধ্যে জীবন বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত জীবন বীমা চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং আদর্শ প্রাণীসেবার মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিদা হক।
জীবন বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মোঃ মাজহারুল ইসলাম রানা,
এক্সিকিউটিভ অফিসার মোঃ কামরুল হাসান এবং আদর্শ প্রাণীসেবার হেড অব অপারেশন রেজাউল আলম রেজা, ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ হাছান আলী প্রমুখ।












