বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার আইডিআরএ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আলমগীর কবির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মমেয়াদ কামনা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সম্মানিত সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক এবং সম্মানিত সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ।
সাক্ষাৎকালে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম এবং বীমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন যে, মীর নাদিয়া নিভিন-এর দক্ষ নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে এবং জনগণের মধ্যে বীমার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।