“মোহাম্মদ জয়নুল বারী আইডিআরএ’র নতুন চেয়ারম্যান।”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মোহাম্মদ জয়নুল বারী বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন । তিনি একজন সাবেক সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন জািরর মাধ্যমে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে ।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন গতকাল ১৪ জুন মঙ্গলবার অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগে পদত্যাগপত্র জমা করেন, আজ ১৫ জুন বুধবার তার এ পদত্যাগপত্র কার্যকরি হয়।
মোহাম্মদ জয়নুল বারী বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এমসি কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্দান ইউনিভার্সিটি থেকে ইন পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ জয়নুল বারী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামে জন্মগ্রহণ করেন।