শিরোনাম : “কাঙ্খিত বিজয়”(দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১৬/১২/২০২২

তুমি আসবে বলে স্বাধীন দেশে বিজয়ের পতাকা হাতে নিয়ে
মাটিকে শপথ করে বলেছিলে সে দিন বিজয় আনবে ছিনিয়ে,
বিজয়ের উন্মোক্ত উন্মাদনায় আকাশে বাতাসে লেগেছে জোয়ার
কন্ঠে তোমার ধ্বনিত হয়েছিল ফিরিয়ে দিবে সবার স্বীয় অধিকার।

বাবাকে বলেছি দীপ্ত শপতে হাসি মুখে বিদায় দাও যুদ্ধে যাবার
বিজয়ের পতাকা উড়বে তোমার হাতে থাকবেনা কেউ কিছু বলার,
বাবা বলেছিল যেতে হয় যাবি কিন্তু ফিরতে পারবি না খালি হাতে
বিজয় ছিনিয়ে আনবি যেকরেই হোক দেখা হবে ১৬ই ডিসেম্বর প্রাতে।

লাল শাড়িটা লুকিয়ে রেখেছি সিন্দুকে অতি গোপনে অতি সাবধানে
পরিয়ে দেব সবুজ জমিনে নিজের হাতে স্বল্প সময়ের ব্যবধানে,
বেরিয়ে গেছে ধামাল ছেলে ভেঙ্গে দিতে হায়েনার কালো হাত
বিজয়ের পতাকা হাতে আসবে ছেলে গুছে যাবে যত কালরাত।

কড়াক কড়াক ডিম ডিম ডিম ফাটানো মেশিন গানের বিকট শব্দ
অকাতরে হায়েনার দল চালিয়েছে বুলেট করে দিতে সবকিছু স্তব্দ,
তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে রঞ্জিত হয়েছে বাংলার সবুজ মাটি
হায়েনার দল রুখতে পারে নাই রক্তস্নাত বিজয় সোনার মত খাটি।

বাবা-মা অপেক্ষায় আছে বিজয়ের পতাকা হাতে আসবে ছেলে বাড়ী
অবশেষে ছেলে আসছে বাড়ী তবে পায়ে হেটে নয় অন্যের কাঁধে চড়ি,
পৃথিবীর সব চেয়ে ভারি বোঝা হলো বাবার কাঁধে ছেলে-মেয়ের লাশ
ছেলেহারা বাবা দাড়িয়ে আছে তবু কাঙ্খিত বিজয়ের পতাকা হাতে আজ।

ভোরের আকাশে উন্মোক্ত বাতাসে শুরু হলো স্বাধীন দেশের পথচলা
ছেলেহারা বাবা-মা’র অন্তরে চাপা পড়ে আছে হাজারো কথা না বলা,
আজো যেন তারা অপেক্ষায় আছে লাল বেনারসি শাড়ি নিয়ে হাতে
সবুজের বুকে লাল সূর্য়ের বিজয় বরন করে নিতে ১৬ই ডিসেম্বর প্রাতে।