“অহঙ্কার ও মর্যাদা”


০৩-০৭-২০২১ ইং

খোন্দকার জিল্লুর রহমান :-
দর্প তোমার চুর্ণ হবে করলে অপমান
যে সব কথা বললে সমাজে হয় যে বেমানান।
কথার দুষন কর্মের দুষন আছে যাদের মাঝে
তারাই এখন সুযোগ বুঝে সমাজপতি সাজে।
মানব সেবা সমাজ সেবা নয়তো তাদের কাজ
উল্টো কথা উল্টো কাজের নিয়ম তাদের আজ।

গুনি লোকের জ্ঞানি কথা বুঝেনা সব লোকে
অজ্ঞ লোকেরা না বুঝে সব ক্ষোভে মরে শোকে।
কাটার ঘাঁ শুকিয়ে গেলেও কথার ঘাঁ তো নয়,
কথার ঘাঁ জমতে জমতে সময়ে বুমেরাং হয়।
নিজে যদি মনে কর শুধু তুমিই অনেক জ্ঞানি,
একদিন তোমায় হতে হবে চরম অপমানি।

পরোপকার করে যদি কেহ করে তাহা প্রচার,
কোনদিন তার সইতে হবে চরম অত্যাচার।
দান খয়রাতি করে যারা অহঙ্কার করে,
তাদের দানে হয় না ফায়দা পরকালের তরে।
হারাম আয়ে দান করিয়ে তসবিহ গুনেন যারা,
ঘৃনার চোখে দেখে সমাজ এটাই জীবন ধারা।

হাদীস বলে গৃহহীনে গৃহদিলে আমি থাকি ঘরে
আবার অন্নহীনে অন্ন দিলে আমার পেট ভরে।
তাইতো সবারই করা উচিত পরকালের পুঁজি,
হারাম আয় পরিহার করে করুন হালাল রুজি।
চুপি চুপি দান করুন সব করবেন নাকো প্রচার,
আপনার জন্য আল্লাহ রাখবেন আখেরের পথ প্রসার…

———–****———-

www.arthoniter30dinbd.com