আক্কাচ উদ্দিন মোল্লা শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্র্নিবাচিত

আক্কাচ উদ্দিন মোল্লা শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত ব্যাংকের ২৭৪তম পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে ওই পদে পুনরায় নির্বাচিত হন।
আক্কাচ উদ্দিন মোল্লা ১৯৫৪ সালে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি তৈরি পোশাক রফতানি বাণিজ্যে আত্মনিয়োগ করেন। তিনি একাধারে রাসেল স্পিনিং মিলস লিমিটেড, রাসেল গার্মেন্টস লিমিটেড, ইকরাম স্যুয়েটার্স লিমিটেড, রাসেল নিটিং লিমিটেড, রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স লিমিটেড, তানিয়া কটন মিলস লিমিটেড ও পিএনআর ফাসেনার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
ওসমান মেমোরিয়াল হাসপাতাল ও ওসমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত। ব্যবসায়িক উদ্দেশ্যে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন তিনি। —বিজ্ঞপ্তি