“আগামী ৩১ আগষ্ট প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা আহবান”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
আগামী ৩১ আগষ্ট আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আরো জানা যায় যে উক্ত সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিনও ঘোষণা করা হবে। বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এবং বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।