আলতাফ হোসেন ভুঁইয়া সাউথ বাংলা ব্যাংকের নতুন ডিএমডি

পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন আলতাফ হোসেন ভুঁইয়া। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে বনানী শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ২০০০ সালে এনসিসি ব্যাংকে যোগদান করেন এবং শাখা ও প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগের সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং শাখা ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে আলতাফ হোসেন ভুঁইয়া সাউথ বাংলা ব্যাংকে যোগ দেন এবং রাজধানীর বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত সফলতা সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং পেশায় তিনি সর্বক্ষেত্রে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। চাকুরি জীবনে কৌশলগত পরিকল্পনা গ্রহণ, লক্ষ্যমাত্রা অর্জন, নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাসহ সম্পদের গুণগত মানসম্পন্নে সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যাংকের এই শীর্ষ পদে তিনি আসীন হয়েছেন। আলতাফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এম. কম এবং এমবিএ (অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশ থেকেও অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

Altaf Hossain Bhuyan makes DMD of SBAC Bank

Altaf Hossain Bhuyan has been promoted to Deputy Managing Director of South Bangla  Agriculture and Commerce Bank ( SBAC) Ltd since  January 1, 2020.  Prior to  promotion as DMD, Altaf  was the Senior Executive Vice President of the Bank.

Altaf started his glorious banking career with Pubali Bank Ltd  in 1997 as Probationary Senior Officer. Later on he switched to NCC Bank Ltd  in   2000 and worked in different capacities and responsibilities at  Branch Banking  and Head Office.   He joined  in Shahjalal Islami Bank Ltd in the year 2005 and  had a very successful career progression and handled multidimensional assignments  specially functional areas  of Trade Services  of  the Bank and  branch busines.  He joined in  SBAC  Bank Ltd in the year 2014 and has been working as Head of Banani Branch of the Bank.During his long tenure of 23 years of service, he mastered skill, knowledge and expertise in every aspects of banking activities. His proven track records in strategic planning, goal setting, leadership, decision making and  asset quality Management   have made him an integral part of Top Management of the Bank.

Mr. Altaf completed his M. Com in Marketing from University of Dhaka and also completed MBA major in Accounting & Finance.  He attended various Training Programs and Workshops in home and abroad.