৩০ দিন প্রতিবেদক :
সম্প্রতি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এইচসিবিএল এর সম্প্রসারণের উদ্দেশে একটি সম্মতি চুক্তি স্বাক্ষর করেছেন হাইডেলবার্গসিমেন্ট বাংলাদেশ লিমিটেড (এইচসিবিএল) এর ডিরেক্টর-পারচেজিং, লজিস্টিকস এন্ড প্রজেক্ট কো-অরডিনেশন আশরাফুল আমিন (বাদল) এবং চায়না ন্যাশনাল হেভি মেশিনারি কর্পোরেশন (সিএইচএমসি) এর জিন রেঞ্জ, ভাইস প্রেসিডেন্ট।
গত ১৮ মার্চ এক অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাইডেলবার্গসিমেন্ট বাংলাদেশ লিমিটেড (এইচসিবিএল) এবং চায়না ন্যাশনাল হেভি মেশিনারি কর্পোরেশন (সিএইচএমসি) এর মধ্যে এক বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির অধীনে হাইডেলবার্গসিমেন্ট বাংলাদেশ লিমিটেড (এইচসিবিএল) এর কাচপুর প্ল্যান্টে একটি নতুন গ্রাইন্ডিং ইউনিট স্থাপিত হবে। ২০১৯ সালে এই ইউনিট থেকে অতিরিক্ত ৫,০০,০০০ মেট্রিক টন সিমেন্ট সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের চলমান উন্নয়নে গ্লোবাল লিডার হাইডেলবার্গসিমেন্ট গ্রুপের অংশগ্রহণের প্রতিশ্রুতিই প্রমাণিত হয়।
উল্লেখ্য, সিমেন্ট শিল্পে আধুনিক প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে সিএইচএমসি অন্যতম।











