
অর্থনীতির ৩০ দনি সংবাদ :
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর “২২তম বার্ষিক সাধারন সভা” (২০২১ হিসাব বৎসরের) ২৩ই জুন, ২০২২ ইং তারিখে অনলাইনের মাধ্যমে কোম্পানীর চেয়ারম্যান জনাব আফতাব উল ইসলাম, এফ সি এ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য মিস কাশফী কামাল, জনার ওয়াহিদুল হক সিদ্দীকি, জনাব গাজী এ.জেড.এম. শামীম, জনাব মইনুল হক সিদ্দিকী, জনাব শাহজাহান মিঞাঁ, জনাব আব্দুল হক, জনাব গোলাম কবীর চৌধুরী, জনাব শাহ মোঃ তৌসিফ ওয়াহিদ অনাবিল,
জনাব মশিউর রহমান, মিসেস লিপিকা বিশ্বাস, মিসেস ওয়াহিদা পারভীন হ্যাপী, স্বতন্ত্র পরিচারক জনাব এম. জালালুল হাই, মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বিধু ভূষন চক্রবর্তী ও কোম্পানী সচিব জনাব মোঃ শরীফুল ইসলাম চৌধুরী সহ সাধারন শেয়ার হোল্ডারগন অংশগ্রহন করেন। উক্ত সভায় কোম্পানীর – ২০২১ সালের বার্ষিক হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ১৮% (আঠারো) নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।












