এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন-২০১৯ আজ শুক্রবার বাগেরহাটের ফকিরহাটের কাটাখালীস্থ লখপুর গ্রুপের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, এসইভিপি শফিউদ্দিন আহমেদ ও মোঃ নূরুল আজিম, মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান ও মোঃ আলতাফ হোসেন, হেড অব আইটি মোঃ মিজানুর রহমান, সিএফও মোঃ মাসুদুর রহমান এফসিএ, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব ব্যাংকিং অপারেশন আবু বায়জিদ শেখ, হেড অব ক্রেডিট আব্দুল মান্নান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং খুলনা ও বরিশাল জোনোর সকল ব্যবস্থাপক।
সম্মেলনে জানানো হয়, ২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা, যা আগের বছর তথা ২০১৭ সাল শেষে ছিল পাঁচ হাজার ১২ কোটি টাকা। আর ২০১৮ সাল শেষে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫ কোটি টাকা, যা আগের বছরের ডিসেম্বর শেষে ছিল চার হাজার ৩২৮ কোটি টাকা। তথ্যে আরও জানানো হয়, ২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংক ২০৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে, যা ২০১৭ সাল শেষে ছিল ১৮২ কোটি টাকা। সে হিসেবে গতবছরে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ২৩ কোটি টাকা বা ১২ দশমিক ৬৩ শতাংশ।
অনুষ্ঠানে এস. এম. আমজাদ হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বেশিরভাগ অর্থায়ন ব্যাংকগুলো নিশ্চিত করছে। তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই এসবিএসি ব্যাংকের লক্ষ্যই হলো কৃষিভিত্তিক অর্থনীতিকে তরান্বিত করা। আর কাজটি বাস্তবায়নে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা প্রতিষ্ঠা করেছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শহরের সবধরনের সেবা গ্রামে পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে লক্ষ পূরণে এসবিএসি ব্যাংক চেষ্টা চালিয়ে যাবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৭৪টি শাখা খোলার মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই। তিনি আরও বলেন, এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে বিশ্বের ১৮৭টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি। আমদানি ও রফতানি বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এসবিএসি ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে ব্যবহার করেছে। সম্প্রতি আমরা বাংলাপে নামক একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস চালু করেছি। এরমাধ্যমে জনগণকে আরও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারছি।

The ‘Business Conference 2019’ of SBAC Bank Ltd has taken place on Friday at Lockhpur Group’s conference hall in Fakirhat of Bagerhat. Bank’s chairman S M Amzad Hossain was present at the conference as chief guest. The bank’s Managing Director and CEO Md. Golam Faruque, AMD Mostafa Jalal Uddin Ahmed, DMD Tariqul Islam Chowdhury, SEVP Shafiuddin Ahmed and Md.Nurul Azim, GM Md. Hafizur Rahman & Md. Altaf Hossain, Head of IT Md. Mizanur Rahman, Head of Treasury Mohammad Asadul Haque, CFO Maksudur Rahman FCA, Head of BoD Abu Bayazid Sheikh, Head of Credit Abdul Mannan and Head of Card Mohammad Shafiul Azam and branch managers from Khulna & Barishal Zone were present at the Conference.